Header Ads

Header ADS

অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি এসিটি শিক্ষকদের

চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছে অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। র‌বিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

চাকরি স্থায়ীকরণের লিখিত চিঠি পেয়ে আমরা স্কুলে ফিরে যেতে চাই উল্লেখ করে বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মন বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি স্থায়ীকরণের সুপারিশের চিঠি উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় আমাদের রাখতে চাচ্ছে না। তাহলে সেই শিক্ষা মন্ত্রণালয়ে কে আছে, কারা আছে? শিক্ষা মন্ত্রণালয়ে বিএনপি জামাতের দোসররা চক্রান্ত করে প্রধানমন্ত্রীর চিঠি উপেক্ষা করে আমাদের চাকরি স্থায়ীকরণে বাধার সৃষ্টি করছে। আমরা অবিলম্বে স্থায়ীকরণের লিখিত নোটিসসহ স্কুলে ফিরে যেতে চাই। মৌখিক আশ্বাস আমরা এতদিন ক্লাস করে এসেছি।’
কৌশিক চন্দ্র বর্মন আরও বলেন, ‘২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েক দফা মানববন্ধন করেছি। আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এতে হতাশ হয়ে পড়েছেন শিক্ষকরা।’
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা রাফিউল ইসলাম রাফি, মো. শহিদুল ইসলাম, মো. রইজ উদ্দিন, মো. ওসমান গণিসহ অনেকে।

No comments

Powered by Blogger.